নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২
ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না। এর পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। বিরোধী দলের নেতারা বর্তমানে সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে অসম্মানজনক ভাষা ব্যবহার করছে। তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররা চারপাশে অবস্থান নিয়ে আছে। তাঁর অভিযোগ, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠাতে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা টাকা দেবে বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি পালন করা তাদের অধিকার। কথা বলার স্বাধীনতা ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন। শেখ হাসিনার মতো সরকার বিরোধী দলের লংমার্চে বাধা দেয়নি।
এ সময় সরকার ও বিরোধী দলের মধ্যে যতই মতানৈক্য থাকুক, কেন ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে সমালোচনা বা কটাক্ষ থাকলেও পারস্পরিক যোগাযোগ ও ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না।