নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০৪:৪১
নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে আজাদ।
ভোলা-৪ আসনের সংসদ সংসদ নুরুল ইসলাম নয়নের ন্যাম ভবনের কার্যালয়ে যুবদলের এই দুই নেতার মধ্যে আন্তরিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। তারা সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এসময় এ.কে আজাদ কেন্দ্রীয় নেতার সাথে কথা বলতে গিয়ে কানাডা যুবদলের কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং তার দিক নির্দেশনা গ্রহণ করেন।
এ.কে আজাদ সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে কানাডা সফরের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করে দলের প্রবাসী কার্যক্রম বেগবান করার লক্ষে সুবিধাজনক সময়ে কানাডা সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।