নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৪:০২
রমজান মাসে বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান, ছুটির তালিকা প্রকাশ
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার, রমজানের প্রথম দিন থেকেই এ ছুটি কার্যকর হবে।
রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। উচ্চ আদালত থেকে এ নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার। এতে রমজানের শুরু থেকে অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন ছুটির কথা উল্লেখ করা হয়েছে।