নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৯:২৮
ফের বাড়ল সোনার দাম
অস্থির অবস্থা সোনার বাজারে। সকাল-বিকেল দাম ওঠানামার মধ্য দিয়ে ৬ ফেব্রুয়ারি শুক্রবার দাম কমানোর ২৪ ঘণ্টা না যেতেই ফের বেড়েছে সোনার দাম। ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন আবার উঠে এসেছে ২ লাখ ৬২ হাজার টাকায়। গতকাল যা ছিল ২ লাখ ৫৪ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৭ ফেব্রুয়ারি)
সকাল ১০টায় বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তেজাবি (পিওর গোল্ড) সোনার
দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।
ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২
হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ
৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির
প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২
ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা
৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি
ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
সোনার দাম বেড়েছে এদিকে বিশ্ব বাজারেও। বিশ্বজুড়ে স্বর্ণ
ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক
বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।
এর আগে গত ৩০ জানুয়ারি ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।