দেওয়ান সবুজ ঈশ্বরদী,আটঘরিয়া উপজেলা প্রতিনিধি পাবনা
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ রাত ০৯:০৫:২৮
ঈশ্বরদী বিএনপির মিছিলে মুখোশধারীদের গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝদিয়াতে ছাত্রদলের আওয়ামী বিরোধী মিছিলে মুখোশধারীদের গুলিবর্ষণে আহত ৫, আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেলে রেফার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝদিয়া রঙিলা মোড়ে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আওয়ামী বিরোধী মিছিলের আয়োজন করে,মিছিল চলাকালে অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনের মুখোশধারী একটি দল মিছিলকারীদের উপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে, এতে ৫ জন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়,স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী সদর হাসপাতালে ভর্তি করে, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহীর মেডিকেলে পাঠানো হয়।
পরে সেখানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত দুইটি বাড়িতে আগুন দেয়,খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান জানান, মাঝদিয়াতে আমাদের আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল চলাকালে কাকন বাহিনীর ৩০ থেকে ৪০ জনের দল মুখোশ পরে আমাদের উপর অতর্কিত গুলিবর্ষণ করে, এ বিষয়ে আমাদের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনা স্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।