রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:২৪:১৭
বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে সারাদেশে অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের শহীদ খোকন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ।
সমাবেশে জেলা, সদর উপজেলা ও শহর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের রকিবুল ইসলাম শিপন, শহর শাখার জামিনুর হাসান শাওন ও হোসেন আলী।
এছাড়া জেলা শাখার সেতু, বজলু, সোহাগ, মিলন, সজীব ও তমাল; সদর উপজেলা শাখার বিপুল, মানিক ও হযরত আলী এবং শহর শাখার সম্রাট হোসেন, রুহুল আমিন রুবেল, রাহুল আমিন পশারী ও শহীদ সাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।