লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৪২:২৪
লালমনিরহাটে ট্রাকচাপায় তিনজনের মৃত্যু; আহত ছয়
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে ওই এলাকার লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকাল আটটার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারী গামী ডাম্পার ট্রাকটি ঘুন্টি বাজার এলাকায় পৌছালে চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও প্রায় ছয়জন। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনা য় হতাহতের সং্খ্যা বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এতে প্রায় ছয়জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।