দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের ওয়্যারলেস ব্রডব্যান্ড সলিউশন 'জিপিফাই'-এর প্রসারের লক্ষ্যে ‘ওয়াই-ফাই একটাই, সারাদেশে জিপিফাই’ নামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে।হোম ওয়াই-ফাইকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে ডিজাইন করা জিপিফাই-এর ওয়্যারলেস সেটআপ প্রথাগত ব্রডব্যান্ডের বিকল্প হিসেবে কাজ করবে। এতে তার টানা বা দেয়াল ফুটো করার কোনো ঝামেলা নেই। সারাদেশে বিনামূল্যে হোম ডেলিভারি এবং 'প্লাগ-অ্যান্ড-প্লে' সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নির্বিঘ্নে সংযুক্ত হয়ে নির্ভরযোগ্য হোম ওয়াইফাই উপভোগ করতে পারবেন।জিপিফাই একই সাথে একাধিক ডিভাইসে ব্যবহার করা সম্ভব; যা পরিবার, রিমোট ওয়ার্কার ও ছোট টিমের প্রয়োজন মেটাতে সক্ষম। অফারটিতে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, যার মধ্যে বিল্ট-ইন ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ মডেলও অন্তর্ভুক্ত। এটি বিদ্যুৎ বিভ্রাটের সময়ও তিন ঘণ্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করে। ফলে লোডশেডিংয়ের সময়ও কোন অসুবিধা হবেনা।গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, জিপিফাই কোনো হিডেন এফইউপি (ফেয়ার ইউজেস পলিসি) ছাড়াই আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। সেই সাথে যে কোনো প্রয়োজনে থাকছে ২৪/৭ কাস্টমার সাপোর্ট হটলাইনের সুবিধা। ব্যবহারকারীরা বিকাশের ’পে বিল’, মাইজিপি এবং দেশব্যাপী রিটেইল পয়েন্টগুলোর মাধ্যমে সহজেই বিল পরিশোধ করতে পারবেন। শুধু ইন্টারনেট সংযোগই নয়, ফ্রি ডেডিকেটেড রিয়েল আইপি এবং 'বায়োস্কোপ+' -এর মাধ্যমে ১০টি পর্যন্ত ওটিটি সাবস্ক্রিপশন উপভোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।ব্যবহারকারীরা ২০ এমবিপিএস থেকে ১০০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক মাসিক প্ল্যান বেছে নিতে পারবেন। এই প্যাকেজগুলো শুরু হচ্ছে মাত্র ৮৫০ টাকা থেকে, যা উচ্চগতির ইন্টারনেটকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য করে তুলেছে।গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, "গ্রামীণফোনে আমাদের প্রতিটি সেবার মূলে থাকে গ্রাহককেন্দ্রিকতা। বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যেভাবে প্রসারিত হচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে মানুষের জীবনযাপন, কাজ এবং শেখার পদ্ধতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। রিমোট ওয়ার্ক ও অনলাইন শিক্ষা থেকে শুরু করে ডিজিটাল বিনোদন এবং দৈনন্দিন ওয়াইফাই সংযোগ সবক্ষেত্রেই নির্ভরযোগ্য হোম ওয়াইফাইয়ের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি। জিপিফাই-এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো একটি নির্ভরযোগ্য, সুবিধাজনক ও সহজলভ্য ওয়্যারলেস ব্রডব্যান্ড অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে এই ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা; যা আমাদের গ্রাহকদের গতিশীল জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের ঘরে বা বাইরে সবখানেই সংযুক্ত ও উৎপাদনশীল থাকতে এবং যোগাযোগ রাখতে সাহায্য করবে।"গ্রাহকরা জিপিফাই-এর প্ল্যান এবং কোথায় পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত জানতে গ্রামীণফোনের অফিসিয়াল চ্যানেল এবং কাস্টমার টাচপয়েন্টগুলোতে যোগাযোগ করতে পারেন।
২ ঘন্টা আগে
নতুন ডিভাইস আনাকে কেন্দ্র করে আবারও বাজারে শোরগোল তৈরি করেছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। গুঞ্জন শোনা যাচ্ছে, মাত্র ১৮ হাজার টাকা দামের মধ্যে সুবিশাল ব্যাটারির স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে রিয়েলমি। এই খাতের বিশেষজ্ঞরা জানান, বর্তমানে এই রেঞ্জের স্মার্টফোনে ৫,০০০ থেকে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়। কিন্তু, রিয়েলমি এই রেঞ্জকে আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। আশা করা যায়, ঘনঘন চার্জ দেওয়া ছাড়াই দীর্ঘসময় ধরে স্মার্টফোন ব্যবহার করতে চান এমন ক্রেতাদের প্রত্যাশা পূরণেই এ ব্যাটারি নিয়ে আসা হচ্ছে। জানা যায়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও ভ্যালু-ড্রিভেন ফিচারের জন্য ব্যাপক জনপ্রিয় রিয়েলমির সি-সিরিজ থেকে এই ডিভাইসটি নিয়ে নিয়ে আসা হতে পারে। এ সেগমেন্টের স্মার্টফোনে নতুন মানদণ্ড তৈরি করবে রিয়েলমি। একইসাথে, সাশ্রয়ী মূল্যে সারাদিন ব্যবহারের সক্ষমতায় অতুলনীয় হয়ে উঠবে এটি।
২২ ঘন্টা আগে
তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও তাদের সি-সিরিজ ডিভাইসের নতুন স্মার্টফোন রিয়েলমি সি১০০আই উন্মোচন করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে সারাদেশে ডিভাইসটির প্রি-বুকিং শুরু হয়েছে। প্রতিদিনের নির্ভরযোগ্য পারফরম্যান্স ও দীর্ঘসময় চার্জ থাকবে এমন স্মার্টফোন চাচ্ছেন এমন ব্যবহারকারীদের জন্যই ডিভাইসটি নিয়ে আসা হয়েছে। একইসাথে, অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ আর্লি-বার্ড সুবিধা রয়েছে এতে।প্রি-বুকিং ক্যাম্পেইনটি ০৬ মে পর্যন্ত চলবে। এর মাধ্যমে ক্রেতারা দুই বছরের ওয়ারেন্টি ও টপপের মাধ্যমে ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা গ্রহণ করতে পারবেন, যা ডিভাইসটিকে আরও সাশ্রয়ী করে তুলবে।ব্যবহারকারীদের জন্য ব্যাটারি চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে আসা রিয়েলমি সি১০০আইতে সুবিশাল ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্র্যান্ডটির ‘অল ডে এনার্জি, ওরি-ফ্রি ব্যাটারি লাইফ’ প্রতিশ্রুতিরই অংশ। ডিভাইসটিতে ৬.৭৭ ইঞ্চির ১২০ হার্জ আলট্রা স্মুথ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফলে, এখন ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং ও ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা সম্ভব হবে।মাত্র ৮.৩৮ মিলিমিটারের রিয়েলমি সি১০০আই এই সেগমেন্টের সবচেয়ে পাতলা ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার স্মার্টফোন। একইসাথে, এতে ৬ ওয়াটের রিভার্স চার্জিং রয়েছে এবং ১৬০০+ সাইকেল ব্যবহারে সক্ষম ৬ বছরের ব্যাটারি ডিউরেবিলিটি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও গেমিং, স্ট্রিমিং বা ব্যস্ত রাস্তায় চলাচলের সময় কল, এলার্ট বা মিডিয়া স্পষ্টভাবে টের পাওয়া নিশ্চিত করতে ডিভাইসটিতে ৩০০% ভলিউম ও আলট্রা-ক্লিয়ার স্পিকার ব্যবহার করা হয়েছে।অনবদ্য ব্যাটারি লাইফ, স্লিম ডিজাইন ও অনন্য বিনোদন ফিচার নিয়ে আসার মাধ্যমে এই সেগমেন্টের সবচেয়ে আকর্ষণীয় উন্মোচনগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে এই রিয়েলমি সি১০০আই।
২ দিন আগে
বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে প্রথমবারের মতো তাদের নতুন হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে। এ উপলক্ষে ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ থিমে সোমবার (৪ মে) ঢাকার বনানীতে অবস্থিত শেরাটনে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে ব্র্যান্ডটি স্মার্টফোনের নেতৃস্থানীয় জায়গা থেকে একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম নিশ্চিতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরলো। স্মার্টফোন ও এআইওটি (এআই অব থিংস) উদ্ভাবনের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত শাওমি বাংলাদেশের হোম ও লাইফস্টাইল ক্যাটাগরিতে তাদের উপস্থিতি আরও জোরদার করছে। যেন স্মার্ট ও কানেক্টেড লাইফস্টাইলের বাড়তে থাকা চাহিদা পূরণ করা যায়। চীনা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ডগুলোর মধ্যে শাওমি বর্তমানে ১ নম্বরে রয়েছে এবং ১০০ কোটিরও (১ বিলিয়ন) বেশি কানেক্টেড ডিভাইস নিয়ে বিশ্বজুড়ে কনজ্যুমার এআইওটি মার্কেটের নেতৃত্ব দিচ্ছে। এছাড়াও, স্মার্টফোন খাতে শাওমি বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড এবং ২০২৫ সালে শাওমি টিভি বৈশ্বিক শিপমেন্টে শীর্ষ ৫-এ অবস্থান করেছে। এর মধ্য দিয়ে ব্র্যান্ড ও স্মার্ট ইকোসিস্টেমের প্রতি ক্রেতাদের আস্থার প্রতিফলন বোঝা যায়।বৈশ্বিক এই লক্ষ্যকে স্থানীয়ভাবে কাজে লাগানোর অংশ হিসেবে, শাওমি এখন স্মার্ট হোম কেয়ার সেগমেন্টে প্রবেশ করেছে। ব্র্যান্ডটি মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০.৫ কেজি নিয়ে এসেছে, যার দাম রাখা হয়েছে মাত্র ৭৪,৯৯৯ টাকা। ব্যস্ত পরিবারগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই অ্যাপ্লায়েন্সের মাধ্যমে মাত্র ৫৯ মিনিটেই কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা পাওয়া যাবে। বাংলাদেশের নাগরিক জীবনের জন্য আদর্শ সমাধান এটি। ক্রেতাদের জন্য শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যেখানে ব্যবহারকারীদের জন্য সিনেমাটিক এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে রয়েছে ১২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস। এর ৯৮” ভ্যারিয়েন্টের দাম মাত্র ৪,৯৯,৯৯৯ টাকা, ৮৫” মাত্র ২,৪৫,৯৯৯ টাকা, ৭৫” মাত্র ১,৭৯,৯৯৯ টাকা, ৬৫” মাত্র ১,৩৯,৯৯৯ টাকা এবং ৫৫” মাত্র ১,০৩,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।একইসাথে, বিনোদন খাতে আধুনিক প্রযুক্তি নিশ্চিত করতে শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬ নিয়ে এসেছে ব্র্যান্ডটি। শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬-এ ৪কে ইউএইচডি ডিসপ্লে, প্রাণবন্ত ভিজ্যুয়াল ও স্মার্ট বিনোদনের জন্য গুগল টিভি ব্যবহার করা হয়েছে। এর ৭৫” ভ্যারিয়েন্টের দাম মাত্র ১,৫৩,৯৯৯ টাকা, ৬৫” মাত্র ১১৪,৯৯৯ টাকা, ৫৫” মাত্র ৮৪,৯৯৯ টাকা এবং ৪৩” মাত্র ৫২,৯৯৯ টাকা।এছাড়াও, ব্র্যান্ডটি বেশকিছু লাইফস্টাইল-ভিত্তিক পণ্য নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার ৬.৫ ও ৬ লিটার, স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং শাওমি স্মার্ট ট্যাগ। পণ্যগুলো নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও প্রতিদিনের সুবিধাকে আরও সমৃদ্ধ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির শক্তিশালী বৈশ্বিক অবস্থান রয়েছে। আমরা সেই একই মানের উদ্ভাবন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসছি। আজকের ক্রেতারা কেবল আলাদা আলাদা গ্যাজেট নয়, বরং এমন প্রযুক্তি চান যা তাদের প্রতিদিনের জীবনকে আরও সহজ করে তুলবে। আমাদের ‘হিউম্যান × হোম × কার’ ভিশনের মাধ্যমে আমরা একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তুলছি, যেন আমরা ‘গ্লোবাল হার্ডকোর টেক পার্টনার’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি। মিনি এলইডি টিভি থেকে শুরু করে স্মার্ট লন্ড্রি ও ট্র্যাকিং সল্যুশন, সবকিছুতেই আমরা ক্রেতাদের জন্য স্মার্ট লিভিংকে আরও সহজ ও সাবলীল করতে চাই।”উদ্বোধনী অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, মিডিয়া ইন্টারঅ্যাকশন ও পণ্য সম্পর্কে সরাসরি জানাশোনার গ্রহণের ব্যবস্থা ছিল। হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে আসার মধ্য দিয়ে শাওমি বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করলো, যেখানে সাশ্রয়ী মূল্য ও সর্বোচ্চ মানের পণ্য নিশ্চিত করা হবে।
২ দিন আগে