নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৬ দুপুর ০২:৪৩:২২
থমাস ডুলি বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত
অনেক জল্পনা কল্পনা শেষে ক্রিস কোলম্যান কিংবা বার্ন্ড স্টর্ককে না নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচিত বাংলাদেশ ফুটবল দলের কোচ করা হলো এলেন গায়ানার সাবেক কোচ থমাস ডুলিকে।
শুক্রবার (২২ মে) বাফুফের ফেসবুক পেজে এ বিষয়টি জানিয়ে পোস্ট দেওয়া হয়েছে। তবে বিষয়টা কালই পরিষ্কার হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল তার দেশে আসার। সকালে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন এই কোচ। তিনি আসার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাফুফে।