ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ রাত ০৬:২১:৫৮
ধামরাইয়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে লিফলেট বিতরণ
রাজধানী ধামরাইয়ের কালামপুর বাজার ও ইসলামপুর এলাকায় শহীদ ওসমান হাদী হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে প্রশাসন ও তদন্ত কর্তৃপক্ষের বারবার সময়ক্ষেপণের প্রতিবাদে 'মার্চ ফর ইনসাফ' কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ধামরাই বাজার ও ইসলামপুর এলাকায় এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ—দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির আওতায় সর্বসাধারণের মাঝে এই বার্তা পৌঁছে দেওয়া হয়।
কর্মসূচির মূল ৩ দফা দাবি:
১. শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্নকরণ।
২. গণভোটে জনগণের রায়ের ভিত্তিতে 'জুলাই সনদ' বাস্তবায়ন।
৩. জুলাই গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বর গণহত্যার বিচার।
লিফলেট বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এনসিপি ঢাকা জেলা শাখার সদস্য সচিব খোকন ইসলাম এবং এনসিপি ধামরাই পৌরসভা শাখার সদস্য সচিব নাজমুল হকসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
উক্ত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর শাহবাগে 'শহীদ সমাবেশ' আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার লিফলেট বিতরণকালে উপস্থিত নেতৃবৃন্দ সাধারণ মানুষকে উক্ত শহীদ সমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।