নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩০:৩৫
উত্তরা থেকে নিখোঁজ বৃদ্ধার সন্ধানে পরিবার
রাজধানীর উত্তরা থেকে ফাতেমা হোসেন চৌধুরী নামে এক প্রবীণ নারী নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কের ৪৫ নম্বর বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, ফাতেমা হোসেন চৌধুরী ডিমেনশিয়ায় আক্রান্ত। এ কারণে নিজের ঠিকানা মনে করতে বা পরিচিতজনদের চিনতে তার অসুবিধা হতে পারে। উত্তরার ৪ নম্বর সেক্টরের সিসিটিভি ফুটেজে তাকে কসাইবাড়ির দিকে যেতে দেখা গেছে।
কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে তাকে একা ছেড়ে না দিয়ে ০১৬০৭-৩৩৭৯৮৯ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।