নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৪:০২
যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে কাজ করলে স্থায়ী নিষেধাজ্ঞার সম্ভাবনা
মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে কাজ করলে দেশে ফেরত পাঠানোসহ দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে।
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাস ভিসা সংক্রান্ত এক
সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, ভ্রমণের আগে নিয়মগুলো জেনে নিন। বি১/বি২ ভিজিটর
ভিসা ব্যবসায়িক বৈঠক ও চুক্তি নিয়ে আলোচনার জন্য ব্যবহার করা যায়, তবে কাজ করতে
হলে ভিন্ন ধরনের ভিসা প্রয়োজন।
অনুমতি ছাড়া কাজ করলে দেশে ফেরত পাঠানো অথবা ভবিষ্যতে এদেশে প্রবেশে
স্থায়ী নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।