আবুল হাশেম হাসান, ইতালি
প্রকাশ : ১১ মে ২০২৬ রাত ০৬:২৮:২৩
ভেনিসে বাংলাদেশির বিরুদ্ধে ৩ মাসের নবজাতকের মাকে ধর্ষণের অভিযোগ
ইতালির গণমাধ্যমের সূত্রে জানা যায়, শনিবার এক নবজাতক শিশুর মা পুলিশের কাছে অভিযোগ করেন যে, একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন জিনি কিনা তাদের সাথে একি বাসায় বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, স্বামীর সাময়িক অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই ব্যক্তি তার ইচ্ছার বিরুদ্ধে এ ঘটনা ঘটান। ঘটনাটি নবজাতক শিশুর উপস্থিতিতেই ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাটি গুরুত্ব সহকারে নিয়ে ভেনিসের কারাবিনিয়ারি বাহিনী ইতিমধ্যে ঘাতকে গ্রাপ্তার করার জন্য অভিযান শুরু করেছে।
কারাবিনিয়ারি জানিয়েছে, এটি একটি সংবেদনশীল ঘটনা হওয়ায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে ঘাতক কে আটক এবং তদন্ত পরিচালনা করা হচ্ছে। যেহেতু ঘটনাটি একটি আবাসিক ভবনের ভেতরে ঘটেছে, তাই সত্য উদঘাটনে সময় লাগতে পারে এবং ফরেনসিক ও অন্যান্য প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ভুক্তভোগীকে ঘটনাটির পর হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি বিভাগে তার চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তা গোপনীয়ভাবে সংরক্ষণ করা হয়েছে।
এদিকে, ঘটনাটি নিয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু জনপ্রতিনিধি ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।