নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৯:৩৬
প্রধানমন্ত্রী সভাপতিত্ব চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী সভাপতিত্ব চলছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন। এতে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনীতি সংশ্লিষ্টরা। উঠে আসতে পারে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও শ্রমিক অধ্যুষিত এলাকায় চলমান বিক্ষোভ প্রসঙ্গ।