নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৪:০৫
জাকসু ভিপি জিতুসহ হলসংসদের একাধিক নেতা যোগ দিলেন বিএনপিতে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বিএনপিতে যোগ দিয়েছেন।
৬ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির সিনিয়র যুগ্ম
মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে তারা দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দেন।
জিতু ছাড়াও জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতারা ছাত্রদলে যোগ
দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা
মিন্টু, আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল। যোগদান অনুষ্ঠানে তারাও অনুপস্থিত
ছিলেন।
এছাড়া ছাত্রদলে যোগদান করেছেন নবাব সলিমুল্লাহ হলের ভিপি
ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম
এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি
বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা বিথি, মীর মোশাররফ হোসেন হলের জিএস
শাহরিয়ার নাজিম রিয়াদ এবং শহীদ রফিক জব্বার হলের জিএস শরীফুল ইসলাম।
এ সময় রুহুল কবির রিজভী আব্দুর রশিদ জিতু ও তার সহকর্মীদের
বিএনপি এবং অঙ্গ-সংগঠনে যোগদানকে স্বাগত জানান।