কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৮:১৬
গাজীপুরে কারখানায় আগুন, ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে একটি কার্টুনের গুদামে লাগা আগুন প্রায় চার ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-র সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান (পিএফএম)।
তিনি বলেন,আজ সকাল ১০ টার সময় মহানগরীর কাশিমপুর পশ্চিম শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুন গোডাউনে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। পরে পাশে থাকা আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়াকৃত ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে আগুন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, সারাবো, ইপিজেড, ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট প্রায় ৪ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টিনসেড গোডাউনে থাকা কার্টুন, ঝুট ও সুতা পুড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ সকাল ১০ টরা সময় সুপ্রিম গার্মেন্টসের কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা, কার্টুন, ঝুট ও আমার দেশ এগ্রো লিমিটেডের ভাড়াকৃত ডিবিএল গ্রুপের সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
আমার দেশ এগ্রো লিমিটেডের কেয়ারটেকার আবুল কালাম আজাদ বলেন,ফায়ার সার্ভিসের অবহেলার কারণে আমাদের এতো বড় ক্ষতি হয়েছে। তিনি বলেন,ইন্ডিয়ান ও লেকরা সুতা ছিলো। যার এক প্রতি কেজি প্রায় ১ হাজার ৪০০ টাকা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা-র সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান (পিএফএম) জানান,এলাকায় আসতে রাস্তাটা অত্যান্ত শরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি আসতে সময় লাগে।
তিনি বলেন,পানি না থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে বলা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।