নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৮:০৬
১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ
ঢাকা মহানগর মহানগর এলাকার নিবাচিত এমপি ও ঢাকা জেলার এমপিদের নিয়ে যৌথসভা হয়েছে। পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি উপলক্ষে উদ্বোধনী মহাসমাবেশ হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী সমাবেশ শুরু হবে দুপুর ২টা থেকে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে এক কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার নব্বইর গণঅভ্যুখানে শহিদ মিলনের সমাধিতে শ্রদ্ধা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বারবার দেশে গনতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।’
এদিকে জাতীয় প্রেসক্লাবে ডা. মিলনের স্মরণসভায় রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ে হাসিনার মত রক্তচোষা একনায়কের পতন হয়েছিলো ৭ নভেম্বর ও নব্বইয়ের চেতনায়। এসব গণঅভ্যুত্থানের পরই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়েছে।