নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৮:০৮
এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের: মাহদী আমিন
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দলের গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, বিশ্বাস ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন’।
বিএনপির সরকার জনকল্যাণমূলক সরকার হবে বলেও তিনি উল্লেখ করেন।
মৌলভীবাজারে ৪টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ীমৌলভীবাজারে ৪টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে।
বিএনপি এককভাবে পেয়েছে চট্টগ্রামের ২টি আসনের স্থগিত ফলসহ ২১১টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপী) ১টি, গণ সংহতি আন্দোলন ১টি, গন অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি ও স্বতন্ত্র প্রার্থী ৭টি মোট ২৯৯ আসনে।