কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২৫:১৮
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে
"যুবকের শক্তি, সমাজের মুক্তি-মাদক মুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় মানববন্ধন, র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টার সময় আমবাগ মিতালি ক্লাব এলাকায় যুব শক্তি ফাউন্ডেশনের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
আলোচনাসভা শেষে আমবাগ মিতালি ক্লাব আঞ্চলিক সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মাদক বিরোধী র্যালী বের করা হয়। র্যালীটি আমবাগ এলাকার বিভিন্ন আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে পূনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সংগঠনের সভাপতি আমির হোসনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আবু সাইদ। এসময় সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় কোনাবাড়ী থানা বিএনপির সাবেক আহবায়ক মোঃ রবিউল আলম রবি,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম সরকার, সাবেক সভাপতি আশরাফুল আলম, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল ইসলাম,গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন,যে-কোন মূল্যে এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাই এলাকাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐকবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান অতিথিরা। এ সময় যুব শক্তি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা।