নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ রাত ০৬:৩৯:২৮
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবকে ড. খন্দকার মারুফের অভিনন্দন
নবনিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (২২ আগস্ট) সকালে মহাসচিবের বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন এবং অভিনন্দন জানান।
এ সময় দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় ও সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ড. খন্দকার মারুফকে বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ধন্যবাদ জানান এবং রাজনৈতিক ও সমৃদ্ধ কর্মজীবন কামনা করেন।