নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:২৫:৩৯
ঢাকার ২০ আসনের লড়াই শেষ, জনগণের রায়ে জয়ী যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে বিভিন্ন আসনে জেলা রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে এসব ফল ঘোষণা করা হচ্ছে।
ঢাকা জেলার ২০টি আসনের বেসরকারি ফল অনুযায়ী বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অধিকাংশ আসনেই জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।
ঢাকা-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত খোন্দকার আবু আশফাক।
ঢাকা-২ থেকে জয় পেয়েছেন মো. আমানউল্লাহ আমান এবং ঢাকা-৩ আসনে বিজয়ী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।
ঢাকা-৪ আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। একই দলের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন জয় পেয়েছেন ঢাকা-৫ আসনে।
ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ইশরাক হোসেন।
ঢাকা-৭-এ হামিদুর রহমান এবং ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ জয়লাভ করেছেন।
ঢাকা-৯ আসনে বিজয়ী হয়েছেন হাবিবুর রশিদ।
ঢাকা-১০ আসনে জয় পেয়েছেন শেখ রবিউল আলম।
ঢাকা-১১ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. নাহিদ ইসলাম।
ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাইফুল আলম জয়ী হয়েছেন।
ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ।
ঢাকা-১৪-এ জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিন কাসেম এবং ঢাকা-১৫-এ একই দলের মো. শফিকুর রহমান জয়লাভ করেছেন।
ঢাকা-১৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন।
ঢাকা-১৭ আসনে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত তারেক রহমান।
ঢাকা-১৮-এ এস. এম. জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা-১৯-এ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিজয়ী হয়েছেন। ঢাকা-২০ আসনে জয় পেয়েছেন মো. তমিজ উদ্দিন।
বেসরকারি ঘোষণার মাধ্যমে প্রাপ্ত এই ফলাফল চূড়ান্ত গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিক রূপ পাবে।