নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৭ মে ২০২৬ রাত ০৮:৫৮:০১
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের হাওর অঞ্চলে সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও মন্ত্রণালয়কে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকে কৃষি ও খাদ্যমন্ত্রী ছাড়াও হাওর অঞ্চলের আসনগুলোর সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে কার্ডের মাধ্যমে প্রতি মাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এর পাশাপাশি ক্ষতির মাত্রা বিবেচনা করে তিন ক্যাটাগরিতে নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।
এতে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ৭ হাজার ৫০০ টাকা, মধ্যম ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ৫ হাজার টাকা, স্বল্প ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন ২ হাজার ৫০০ টাকা।