নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১০:৫৪:৫৪
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৩
রাজধানীর খিলক্ষেত এলাকায় বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বিকেলে খিলক্ষেতের খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এলাকায় একটি মন্দিরের পাশ থেকে মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার ক্রেনের সাহায্যে তোলার কাজ চলছিল। এ সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটির লাইনের সঙ্গে তার স্পর্শ হলে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হন সেখানে কর্মরত পাঁচজন শ্রমিক।
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের মধ্যে তিনজন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান বলে জানায় পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তারের সংস্পর্শে এসে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে পাঁচজন আহত হন এবং তাদের মধ্যে তিনজন মারা গেছেন।