নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৪১:৫০
ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯-২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসাবে ২০-২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
এরআগে সরকারের পক্ষ থেকে ঈদের ছুটি ঘোষণার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ঈদের ছুটি ৫দিন করার দাবি জানানো হয়।
এদিকে, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এলো সরকার। পূর্বঘোষিত ছুটির সঙ্গে আগামী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এবারের ঈদে কার্যত টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।