নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ রাত ১১:০৩:১০
মন্ত্রী আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী আব্দুল বারীর দফতর পুনর্বণ্টন
সরকারের একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। তিন মন্ত্রণালয়ের চাপ কমিয়ে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মোহাম্মদ আমিন উর রশিদকে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার (২৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
এতে বলা হয়েছে, মোহাম্মদ আমিন উর রশিদ বর্তমানে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় পালন করছেন। দফতরে পুনর্বণ্টনে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দফতর পুনর্বণ্টনে তাকে খাদ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয়া হয়েছে।