নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ রাত ১০:১৮:৩৫
কাল স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি
আগামীকাল শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন সকাল সোয়া ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
৩৫ বছর পর বৃহস্পতিবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন হয়। এতে বিজয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও আনুষ্ঠানিক উপস্থিতি হবে রাষ্ট্রপতির প্রথম কর্মসূচি।
জানা গেছে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে অনুভূতি লিখে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।