নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩৯:২৮
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত ৫ নভেম্বর সিঙ্গাপুর যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর দেশে ফেরার পথে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী মিসেস বিলকিস আক্তার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।