নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩৪:০৩
দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনারের নিয়োগের অনুমোদন দিয়েছে ভারত
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের নিয়োগের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে আজ এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
দৈনিকটি আরও জানিয়েছে, এই আনুষ্ঠানিক সম্মতিপত্রের একটি অনুলিপি ঢাকায় হস্তান্তর করা হয়েছে।
এক মাসেরও বেশি সময় আগে পরবর্তী হাইকমিশনার হিসেবে সিয়ামের জন্য ভারতের কাছে অনুমোদন চেয়েছিল বাংলাদেশ।
ভারতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ অক্টোবরের মাঝামাঝি সময়ে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।