নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ১১:২০:২৯
ঈদে কারাবন্দিরা পাবেন বিশেষ খাবার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে বন্দিদের মধ্যে উন্নতমানের খাবার তালিকা করেছে কারা কারা কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও তারা তাদের উন্নত খাবার পরিবেশ করবেন।
রোববার (১৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মধ্যে ঈদের দিন সকালে কারাবন্দিদের খাবারে পায়েস বা সেমাই রাখার ব্যবস্থা থাকবে। তাতে মুড়িও রাখা হয়েছে।
দুপুরের খাবারে পোলাও, গরুর মাংস (খাসির মাংস, শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য) ও মুরগির রোস্ট ১টি, সালাদ, মিষ্টি এবং পান সুপারি রাখা হয়েছে।
রাতের খাবারে সাদা ভাত, আলুর দম এবং রুই মাছ ভাজা রাখা হয়েছে।