নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ রাত ০৬:২৮:১৪
জুলাই হত্যা মামলার আসামি আরএস ফাহিম গ্রেফতার
রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার সামনে থেকে জুলাই হত্যা মামলার আসামি ও কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে গ্রেফতার করেছে শাহ আলী থানা পুলিশ।
রোববার (২৯ মার্চ) বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিকেল ৪টার দিকে চিড়িয়াখানার সামনে থেকে জনতা কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করে আমাদের খবর দেয়।
তিনি বলেন, ‘ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’