নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৩:৩২
২৪ ঘণ্টায় চতুর্থ মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ধরনের একটি ড্রোন ভূপাতিত করেছে।
রবিবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানায়, এই ধরনের ২০তম মার্কিন আকাশযান তারা আটক করলো। গত চব্বিশ ঘণ্টায় এটি চতুর্থ ঘটনা।
আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশসীমা রেড লাইন হিসেবেই আছে এবং এর কোন লঙ্ঘনের জবাব হবে কঠোর, নিষ্পত্তিমূলক ও শক্তিশালী।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। জুনে সংঘাত বন্ধে কাঠামো চুক্তি সই হয়, তবে হরমুজে নিরাপদ চলাচল নিয়ে মতভেদে আলোচনা থমকে যায়। জুলাই থেকে লড়াই থেমে থেমে চলছে।
সূত্র: আনাদোলু এজেন্সি