নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৩:৪৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে
কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৭২ ডলারে নেমে এসেছে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ব তেলের বাজার পুনরায় উদ্বৃত্ত অবস্থায় ফিরে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।