মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৯ জন।রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা। অন্যজন ময়মনসিংহের।অন্যদিকে একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ২৮৭ জন, ময়মনসিংহ বিভাগের ৭৯ জন, চট্টগ্রাম বিভাগের ১০০ জন, খুলনা বিভাগের ১৫৯ জন, রাজশাহী বিভাগের ৭১ জন, রংপুর বিভাগের ২৩ জন, বরিশাল বিভাগের ১১৭ জন এবং সিলেট বিভাগের ৩ জন রোগী রয়েছেন।প্রতিবেদন আরও বলছে, চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৯২৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১১ হাজার ৩৯৫ জন, ময়মনসিংহ বিভাগের ১ হাজার ৪৬৯ জন, চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ৫৮৯ জন, খুলনা বিভাগের ৪ হাজার ১২১ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৪৫ জন, রংপুর বিভাগের ৭৬৯ জন, বরিশাল বিভাগের ৪ হাজার ৯৯০ জন এবং সিলেট বিভাগের ১৫১ জন।অন্যদিকে চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ২৬ হাজার ৮৯৬ জন ডেঙ্গু রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে রোগটি নিয়ে ভর্তি আছেন ১ হাজার ৯৫১ জন।
১১ ঘন্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু।রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৮৩৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে এই সময়ে মোট ৯৩৩ শিশু মারা গেছে।এছাড়া, ২৪ ঘণ্টায় ১৩১টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৯৭। এই সময়ে ১ হাজার ২৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২৪টি শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১৪ ঘন্টা আগে
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭০২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ১১৪ জন, রাজশাহী বিভাগে ৫৫ জন, রংপুর বিভাগে ১৫ জন এবং বরিশাল বিভাগে ১১৫ জন রয়েছেন।চলতি বছরের ২২ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৯০ জন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৭ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০২ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৬ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।দেশে ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন ও ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
১ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে নিয়ে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮৮০ রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে।শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ নিয়ে হাম উপসর্গে মারা গেছে ৮৩১ জন শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৯৯ জন শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি হয়েছে ৯৩০ জন শিশুর।
১ দিন আগে