নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৪
অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর জেলার কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকতার বাইরে অন্য কোনো পেশায় যুক্ত হতে হলে সরকারি বিধি অনুযায়ী পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক। কেউ অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।