স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৭:২৮
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব বদলি, নতুন সচিব আবু দাউদ
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহম্মদ রফিকুল ইসলামকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবু দাউদ মিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পদায়ন করা হয়েছে।