নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ রাত ১১:২৩:০৬
ঢাকাস্থ আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের প্রীতিমিলনী অনুষ্ঠিত
আলিমাবাদ সিনিয়র ফাজিল মাদ্রাসার ঢাকাস্থ প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে এক আনন্দঘন প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে রাজধানীর কাওরান বাজারে ঢাকা মর্ডান সিটির হলরুমে এই মিলনমেলার আয়োজন করা হয়।
মাদ্রাসার সাবেক শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি মো. আবু রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ ও পারস্পরিক কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে পুরো অনুষ্ঠানস্থল এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও কারেন্ট মেমোরি সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, সহ-সভাপতি ও ঢাকা মর্ডান সিটির ব্যবস্থাপনা পরিচালক সগীর বিন সাইদ, পুলিশ স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা মজিবুর রহমান, সবুজপত্রের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ হেলাল উদ্দীন, মো. কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার প্রয়াত শিক্ষক ও প্রাক্তন ছাত্রদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতী সৈয়দ মুহাম্মদ আবদুছ ছালাম।