নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৪৮:০৭
আজ থেকে জ্বালানি তেল কেনার সীমা নেই
দেশে জ্বালানি তেল কেনার সীমা রবিবার (১৫ মার্চ) থেকে তুলে নিচ্ছে সরকার। ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে শনিবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি
তেলের সরবরাহ কমায় দেশেও পেট্রল-অকটেন ও ডিজেল সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দেয়। এর জেরে
৬ মার্চ থেকে জ্বালানি তেল বিক্রির জন্য সীমা বেঁধে দেয় সরকার।
গত ১০ মার্চ ‘রাইড শেয়ার’ করা মোটরসাইকেলের জন্য
সীমা কিছুটা বাড়ানো হয়। শুরুতে ২ লিটারের সীমা থাকলেও বাড়িয়ে সর্বোচ্চ ৫ লিটার করা
হয়। এ ছাড়া ফিলিং স্টেশনগুলোতে ৭ মার্চ থেকে চাহিদার চেয়ে ২৫ শতাংশ হারে কম সরবরাহ
করা হচ্ছিল। পরে ১১ মার্চ থেকে বিভাগীয় শহরের ফিলিং স্টেশনে ১০ শতাংশ সরবরাহ বাড়ানো
হয়।