নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৭:১৩
বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টের সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা শুক্রবার
বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি.-এর উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সফটওয়্যার উদ্বোধন, কর্পোরেট মিলনমেলা ও ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। রাজধানীর পল্টনস্থ হোটেল ৭১-এ বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি.-এর পরিচালকবৃন্দ, ক্লাউড শেয়ারহোল্ডার, শেয়ারহোল্ডার, কর্মকর্তা, বিনিয়োগকারী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে কোম্পানি ও প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরা হবে। এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে কোম্পানির নতুন সফটওয়্যার উদ্বোধন করা হবে।
এ সময় সম্মাননা প্রদান, বিভিন্ন চুক্তিপত্র হস্তান্তর এবং অংশগ্রহণকারীদের সঙ্গে কর্পোরেট মতবিনিময়ের আয়োজন থাকবে। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের জন্য একটি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি. কক্সবাজারের কলাতলীতে পরিকল্পিত একটি শরিয়াহসম্মত ও শেয়ারভিত্তিক হোটেল ও রিসোর্ট প্রকল্প।