নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ সকাল ১০:১৩:৩৩
টানা তৃতীয় দফায় সোনার দাম আরও কমলো
একদিনের ব্যবধানে আরও এক দফায় দেশের বাজারে কমে গেছে সোনার দাম। ১৩ মার্চ শুক্রবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল মূল্যবান হলুদ ধাতুটির দাম।
এবার ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
১৪ মার্চ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।