কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ বিকাল ০৫:১৩:৪৫
বাজিতপুরে আদালতের ডিগ্রিপ্রাপ্ত জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বাজিতপুর উপজেলায় আদালতের ডিগ্রিপ্রাপ্ত জমি জোরপূর্বক দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।
সংবাদ সম্মেলনে বাজিতপুর উপজেলার খনারচর নয়াহাটি গ্রামের বাসিন্দা ভুক্তভোগী কাদির মিয়া অভিযোগ করে বলেন, আদালতের রায় থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী সায়েম ও তার সহযোগীরা প্রভাব খাটিয়ে তার জমি দখলের চেষ্টা করছেন। তিনি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত দখলচেষ্টা বন্ধ ও আদালতের রায় বাস্তবায়নের দাবি জানান।
তিনি আরও বলেন, আদালতের সিদ্ধান্তকে উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা আইনের শাসনের পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।