দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ : ১০ মার্চ ২০২৬ রাত ০৭:৩৯:৩৯
প্রধানমন্ত্রী ২১ দিনেই ফ্যামিলিকার্ড বিতরণ করে জনমনে আশার আলো জাগিয়েছেন: ড.খন্দকার মারুফ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, রাষ্ট্রক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান মাত্র ২১ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে জনগণের মাঝে আশার আলো জাগিয়েছেন। উদ্বোধনী দিনেই ৩৭ হাজার ৫৬৭ জন অসচ্ছল নারী ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পেয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে নিষ্পেষিত জাতির অগ্রপথিক হয়ে রাষ্ট্রের হাল ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
ড. খন্দকার মারুফ আরও বলেন, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ই-হেলথ কার্ড চালু, ট্রাফিক আইন মেনে চলা, বিদ্যুৎ সাশ্রয়, সরকারি গাড়ি ও জ্বালানি ব্যবহার কমানো, সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এসব সিদ্ধান্তে দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার পরিচয় পাওয়া যায়।
তিনি বলেন, ঈদুল ফিতরের আগেই ইমাম ও মুয়াজ্জিনদের বেতন-ভাতা তাদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে, ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ থাকে এবং মসজিদ-মাদরাসার উন্নয়ন হয়।
সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, মাহবুবুল আলম মোহন ও কামাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগা চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন ও মাহবুব হোসেন হিরণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।