নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ দুপুর ০২:৫২:৪৫
গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চারজন আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার ফতেউল্লাহপুর গ্রামের মৃত ওয়াহেদুল প্রধানের ছেলেমোঃ রুমান প্রধানেকে এক বছরের কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড, কাঠালবাড়ী গ্রামের রোস্তম আলীর ছেলে রুহুল আমিনকে সাত দিনের কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড, ঘোড়ামারা লালদিঘী গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে আইয়ুব শেখকে সাতদিনের কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড, বোগদহ কলোনী গ্রামের কলিমুদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমানকে দুই মাসের কারাদন্ড ও ১০০টাকা অর্থদন্ড প্রদান করে তাদের কে কারাগারে প্রেরন করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক মুক্ত বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।