নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ দুপুর ০১:৫৪:০০
আশুলিয়ায় কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর আলতাফ নগর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, কবরস্থানের জন্য এলাকাবাসীর যৌথ উদ্যোগে আলতাফ নগরে দুই শতাংশ জমি ক্রয় করা হয় । হঠাৎ করে সেই জমি জোরপূর্বক দখল করেন স্থানীয় ভূমি দস্যু আজাদ বাহিনী। দখলে বাঁধা দিতে গেলে বেশ কয়েকজনকে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে । অনতিবিলম্বে নিরীহ মানুষের নামে হয়রাণীমূলকভাবে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কবরস্থানের জায়গা ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে ভূমিদস্যু আজাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী । এসময় মানববন্ধনের খবর পেয়ে অভিযুক্ত আজাদ ঘটনাস্থলে এলে এলাকাবাসীর তুপের মুখে পালিয়ে যায়।