রাজীব মাহমুদ (সাভার উপজেলা প্রতিনিধি)
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬ রাত ১১:২২:৪৮
অপরাধ করে দেশ থেকে বিতাড়িতদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু
যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আসার আর কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ৭ অক্টোবর বুধবার বিকেলে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গাপুজা উৎযাপন উপলক্ষে নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় সংক্রান্ত বিশেষ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,যারা অপরাধী তাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে এটি আইনের প্রক্রিয়া এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন,দূর্গাপুজায় কোন হুমকি নেই সুষ্ঠু ও সুন্দর ভাবে সনাতন ধর্মাবলম্বরী তাদের পূজা উৎযাপন করবে বলেও বলেন তিনি। এতে সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু,ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।