পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ রাত ১০:২০:২৫
পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নাজমুল হাসান,পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
আলোচনা শেষে যুবসমাজকে শরীরচর্চা ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে মার্শাল আর্টের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।