নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ মার্চ ২০২৬ দুপুর ০১:৩৬:০৬
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। সোমবার (৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর।
আইএসপিআর জানায়, যশোরে যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রানওয়েতে জরুরি অবতরণ করেছে। বৈমানিক নিরাপদে আছেন এবং বিমান এর কোন ক্ষতি হয়নি।