মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ০৭:৪৭:১৭
নবীনগরের উরখুলিয়া গ্রামে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে মরহুম লাল মিয়া মাস্টারের পরিবারের বিরুদ্ধে গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ এপ্রিল) গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
মতি মেম্বারের সভাপতিত্বে এবং আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে রফিকুল ইসলাম মনা (মেম্বার), ফিরোজ মিয়া, বাছির মিয়া, শামসুল হক, সিদ্দিক মিয়াসহ একাধিক বক্তা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “গ্রামবাসী নিজেদের জমি ও শ্রম দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। কিন্তু প্রবাসী জাহাঙ্গীর আলম ও তার ভাইয়েরা রাস্তা নির্মাণে বাধা দিচ্ছেন। এতে গ্রামে নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।”
তারা আরও বলেন, “গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। অতীতের মতো আর কোনো বিশৃঙ্খলা গ্রামে হতে দেওয়া হবে না।” এ বিষয়ে মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।
উপস্থিত বক্তারা আরও বলেন করেন, “মরহুম লাল মিয়া মাস্টারের ছেলে হারুনুর রশিদ, প্রবাসী জাহাঙ্গীর আলম, কবির হোসেন, কামরুল হোসেন ও জামাল হোসেন বিভিন্ন সময়ে গ্রামে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা গ্রামের শান্তি চাই।”
আব্দুল আউয়াল বলেন, “১৯৮১ সাল থেকে এই গ্রামে দুটি গ্রুপ ছিল। তখন মানুষ ঘরে নয়, কবরস্থানে ঘুমাতে বাধ্য হতো। এই গ্রুপিংয়ের কারণে গ্রামে ১১টি খুনের ঘটনা ঘটে। সর্বশেষ খুনটি হয় ২০০৯ সালে। এরপর থেকে আমরা গ্রামকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও দাঙ্গামুক্ত রাখতে কাজ করে যাচ্ছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।”