কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪৪:৪২
১ কিলোমিটার রাস্তা নির্মাণে ২০ মাস: চরম ভোগান্তিতে এলাকাবাসী
দীর্ঘ ২০ মাস পার হলেও শেষ হয়নি এখনো এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষ ও যানবাহন চালকদের।
বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি কাশিমপুর আঞ্চলিক সড়কের কথা। ২০২৪ সালের ১২ ই ডিসেম্বর কোনাবাড়ি থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত এক কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার কথা
থাকলেও বর্তমানে সেই কাজ চলছে কচ্ছপ গতিতে। যানবাহন চলাচলে বাধা: রিকশা, সিএনজি এবং জরুরি সেবার যানবাহন এই সড়কে ঢুকতে চাইছে না। যানবাহন চলাচলে বাধা: রিকশা, সিএনজি এবং জরুরি সেবার যানবাহন এই সড়কে ঢুকতে চাইছে না।
রোগীদের ভোগান্তি: অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এই সড়কে।
স্কুল-কলেজগামী শিক্ষার্থী: রাস্তার দুরাবস্থার কারণে ধুলোবালি ও কাঁদা পেরিয়ে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের।
কোনাবাড়ি, কাশিমপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত হকার্স মার্কেট ও বঙ্গ মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলে জানাযায়,প্রায় ২ বছর
ধরে রাস্তার কারণে বেচাকেনা নাই। মাস শেষে কর্মচারীর বেতন ও দোকান ভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেকেই আবার দোকান ছেড়ে চলে গেছেন।
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিভিন্ন জটিলতার কারণে দেরি হচ্ছে। বর্তমানে কাজ চলমান আছে।