মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪৭:০৩
জুড়ী উপজেলায় ৮১০ জন কৃষকদেরকে কার্ড বিতরণ করেছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল প্রোগ্রাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৭ লাক্ষ কৃষক কার্ড পাবে দেশের বিভিন্ন জেলার কৃষকরা।
জুড়ী উপজেলায় ৮১০ জন কৃষক এই কার্ড বিতরণ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
কার্ড বিতরণের উপস্থিত আছেন নাসিরুদ্দিন মিটু এমপি, শওকতুল ইসলাম এমপি,মুজিবুর রহমান এমপি ,সিলেট বিভাগীয় কমিশনার খান রেজাউন নবী ,মুশফিকুর রহমান সিলেট বিভাগীয় ডিআইজি জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম পাবেল, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজানুর রহমান ,জেলা পুলিশ সুপার বিল্লাল হোসেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য মতিন বকশ মাহমুদুর রহমান ,মুহিতুর রহমান হেলাল এবং আনিছুজ্জামান বায়েছ সরকারি কর্মকর্তা বৃন্দ। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ এবং কার্ড গ্রহণ কারী প্রান্তিক কৃষক।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড বিতরণ করার ঘোষণা দিয়েছিল আজ তা বাস্তবায়ন হচ্ছে। অনেকই মনে করেছিল বিএনপি নির্বাচনী বিতরণী পার হয়ার জন্যে আশার বাণী শুনিয়েছে কিন্তু না বিএনপি তার কথায় মিল রেখেছে আজ কার্ড বিতরণের মাধ্যমে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ব্যবস্থায় বিপ্লবী পরিবর্তন করেছিলেন আজ তার যোগ্য উত্তর সুরী তারেক রহমান সেই পথে রওনা দিচ্ছেন। আজ মনে পড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে আপোষহীন নেতৃত্ব দিয়ে জালিমের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে ছিলেন। তিনি জীবত থাকলে আজ কতই না আনন্দিত হতেন।