নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:৩০
ডিমলা খাদ্য গুদামে দায়িত্বহীনতা, নির্ধারিত সময়েও অফিসে নেই কর্মকর্তা-কর্মচারী
নীলফামারীর ডিমলা উপজেলায় খাদ্য গুদাম অফিসে দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ মার্চ) সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিস সময় পার হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অফিসে উপস্থিত দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় অফিস শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষা করেও কাউকে অফিসে পাওয়া যায়নি। এতে সাধারণ সেবা নিতে আসা মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অনেক সময় গুরুত্বপূর্ণ কাজের জন্য খাদ্য গুদামে আসতে হলেও দায়িত্বপ্রাপ্তদের অনুপস্থিতির কারণে কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।